রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) ড. হাসিবুর রশীদকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দীন।
এর আগে জুলাই আন্দোলনে বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ড. হাসিবুর রশীদকে ১০ বছর কারাদণ্ড দেন।
গত ৯ এপ্রিল ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
মামলার রায়ে আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক আসামিকে দণ্ড দেওয়া হয়। ড. হাসিবুর রশীদের বিরুদ্ধে অভিযোগ ছিল, আন্দোলন চলাকালে প্রশাসনিক দায়িত্বে থেকে ঘটনার বিষয়ে ভূমিকা পালনে ব্যর্থতা ও সংশ্লিষ্টতা।
গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

