AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ৩



জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

মৌলভীবাজার জেলার জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের হাতলিয়া এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন (নামে) একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আলী হোসেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল এলাকার হাজী সোয়াব উদ্দিনের ছেলে।

রোববার (২৬ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের হাতলিয়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!