AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ



সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে জামালপুরের সরিষাবাড়ীতে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ২০২৫–২০২৬ অর্থবছরের ‘বিশেষ শিক্ষাগত চাহিদা ও প্রতিবন্ধিতা’ কর্মসূচির আওতায় এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে হুইলচেয়ারসহ বিভিন্ন ধরনের সহায়ক (অ্যাসিস্টিভ) উপকরণ তুলে দেওয়া হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ারসহ বিভিন্ন ধরনের অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা ও দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও কার্যকর করতে অ্যাসিস্টিভ ডিভাইস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব সহায়ক উপকরণ তাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে সহায়তা করবে।

এ সময় উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!