AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযান: জরিমানা ১০ লাখ



রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযান:  জরিমানা ১০ লাখ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি শিল্প প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার রূপসী, তারাবো ও ভুলতা-গাউছিয়া এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময়  বিএসটিআইয়ের মানসনদ, মোড়কজাতকরণ নিবন্ধন সনদ এবং পণ্যের নির্ধারিত গুণগত মান অনুসরণ না করে উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে এসিআই গোডরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডকে ৪ লাখ টাকা, আফতাব ফিড প্রডাক্ট লিমিটেডকে ৪ লাখ টাকা এবং জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানাসহ তিন প্রতিষ্ঠান থেকে মোট ১০ লাখ টাকা আদায় করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক রাকিবুল আলম, ফিল্ড অফিসার রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার রাসেদ আল মামুন, পরিদর্শক হাফিজুর রহমানসহ বিএসটিআইয়ের অন্যান্য কর্মকর্তা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্য ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার বলেন, কারখানাগুলোতে উৎপাদিত পণ্যের বিএসটিআইয়ের নির্ধারিত গুণগত মান নিশ্চিত না করা, প্রয়োজনীয় সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন ছাড়াই পণ্য উৎপাদন ও বিক্রিসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে বিএসটিআইয়ের এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


একুশে সংবাদ/ওজি

Link copied!