AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫ দফা দাবিতে সরকারি মাতামুহুরী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন



৫ দফা দাবিতে সরকারি মাতামুহুরী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

‎বান্দরবানের লামা উপজেলার সরকারি মাতামুহুরী কলেজের কথিত জবরদখলকৃত জমি উদ্ধার এবং পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কলেজটির সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে কলেজের শিক্ষকরা সংহতি প্রকাশ করেন।

‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কলেজের প্রায় দুই একর জমি দখলমুক্ত করার বিষয়ে প্রশাসনিক উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় শিক্ষার্থীরা উদ্বিগ্ন। তারা বলেন, মার্চ থেকে জুলাই পর্যন্ত জমি উদ্ধারের বিষয়ে বিভিন্ন উদ্যোগের কথা শোনা গেলেও বাস্তব অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

‎শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— জবরদখলমুক্ত করে কলেজের জমি ফেরত দেওয়া, অভিযোগভুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, উদ্ধারকৃত জমিতে স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণ, আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জমি দখলসংক্রান্ত ঘটনায় পুলিশের ভূমিকা বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করা।

‎বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। সম্ভাব্য কর্মসূচির মধ্যে কলেজে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া, প্রধান সড়ক অবরোধ, প্রশাসনিক কার্যালয় ঘেরাও এবং অনশন কর্মসূচির মতো কর্মসূচির কথা উল্লেখ করা হয়।

‎এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!