দেশের শীর্ষস্থানীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল "এটিএন বাংলা" ২৯ বছর পূর্ণ করে ৩০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে শুভেচ্ছা উপহার প্রদান করেন অতিথি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল।
সম্প্রতি এটিএন বাংলার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে অতিথি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ) ড. মাহফুজুর রহমানের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় দেশের গণমাধ্যম, তথ্যপ্রযুক্তি, পর্যটন এবং করপোরেট খাতের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।
এ সময় লায়ন সাইফুল ইসলাম সোহেল বলেন, “এটিএন বাংলা" শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়; এটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষের আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মাধ্যম। ড. মাহফুজুর রহমানের দূরদর্শী নেতৃত্বে চ্যানেলটি দেশের গণমাধ্যমের মাধ্যমে মত প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও তথ্য, বিনোদন ও সংস্কৃতির বিকাশে এটিএন বাংলা একইভাবে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।”
এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান অতিথি গ্রুপের অগ্রযাত্রা দেশের তথ্য প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, দেশীয় প্রতিষ্ঠান অতিথি গ্রুপের সহযোগী মাল্টি-সেক্টর বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডটকম ২০২০ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ বুকিং নেটওয়ার্ক হিসেবে সমাদৃত।
প্রতিষ্ঠানটি ‘অতিথি ডটকম’ -এর মাধ্যমে অ্যাপার্টমেন্ট, হোটেল ও রিসোর্ট বুকিং, কনভেনশন হল, শেয়ার্ড রুম এবং যাতায়াত সেবাসহ প্রধানত ৬টি গুরুত্বপূর্ণ খাতে অত্যন্ত সফলতার সাথে ডিজিটাল সেবা প্রদান করে আসছে। শুধু প্রথাগত ভ্রমণসেবাই নয়, দেশব্যাপী ডিজিটাল উদ্যোক্তা তৈরি এবং বহুমাত্রিক আয়ের সুযোগ সৃষ্টিতেও এটি অনন্য অবদান রাখছে।
ডিজিটাল সেবার পাশাপাশি প্রতিষ্ঠানটি বাস্তবমুখী রিয়েল এস্টেট ও পর্যটন অবকাঠামো উন্নয়নেও কাজ করছে। নিজস্ব ব্যবস্থাপনায় দেশব্যাপী অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট নামে আধুনিক আবাসন ও রিসোর্ট প্রকল্প গড়ে তুলছে তারা। রাজধানী ঢাকাসহ দেশের প্রধান বাণিজ্যিক ও পর্যটন অঞ্চলগুলোতে শক্তিশালী নেটওয়ার্ক সম্প্রসারণের পর অতিথি গ্রুপ এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের অবস্থান তৈরিতে এগিয়ে যাচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

