AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার



মান্দায় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

নওগাঁর মান্দায় এক গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে মোহাম্মদ আব্দুল্লাহ বিন হাসান ওরফে মাসুম (৩৫) নামে এক ওয়ার্ড জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ভারশোঁ ইউনিয়নের গাগড়া গ্রামের বাসিন্দা এবং দেউল দুর্গাপুর মাদ্রাসার শিক্ষক আলী হাসানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে মাসুম তার প্রতিবেশী এক বিবাহিত নারীকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, অভিযোগের বিষয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!