AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে ভুয়া ২ ট্রাফিক পুলিশ আটক



চাঁদপুরে ভুয়া ২ ট্রাফিক পুলিশ আটক

চাঁদপুর শহরে সিএনজি ও অটোচালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় ও হয়রানির অভিযোগে দুই ভুয়া ট্রাফিক পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের পালবাজার এলাকা থেকে জনতা সুমন গাজী (৩০) নামের এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশের সোপর্দ করে। পরবর্তীতে তাকে ছাড়াতে থানায় গিয়ে আটক হন তার সহযোগী নাহিদ (২৬)।

​অভিযুক্ত সুমন গাজী গত প্রায় ১০ দিন ধরে পালবাজার সিএনজি স্ট্যান্ডে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তুচ্ছ ঘটনায় চালকদের গাড়ির চাবি ও সিট কেড়ে নেওয়া এবং তা ফেরত দেওয়ার নামে জোরপূর্বক চাঁদা আদায় ছিল তার নিত্যদিনের কাজ। প্রতিবাদ করলেই সে চালকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলার ভয় দেখাত।

​মঙ্গলবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের সংবাদ সংগ্রহের সময় তার পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। এ সময় সে কখনো ডিসি-এসপির লোক, কখনো ট্রাফিক পুলিশ, আবার কখনো বেসরকারি সংস্থার কর্মকর্তা বলে ভুয়া পরিচয় দেয়। একপর্যায়ে স্থানীয় জনতা তাকে আটক করে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করে।

​এদিকে খবর পেয়ে থানায় এসে সুমনকে ছাড়ানোর চেষ্টা করেন তার সহযোগী নাহিদ। এ সময় পুলিশ নাহিদের দেহ তল্লাশি করে একটি ওয়াকিটকি জব্দ করে। জিজ্ঞাসাবাদে সে এলোমেলো কথা বলে এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আটক সুমন গাজীকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

অপর অভিযুক্ত নাহিদ অপরাধ স্বীকার করায় এবং তার শারীরিক অবস্থা বিবেচনা করে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!