যশোরের শার্শার বেনাপোল পোর্ট থানা-পুলিশের বিশেষ অভিযানে ৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর কেলেরকান্দা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নারায়ণপুর কেলেরকান্দা গ্রামের সালমা খাতুন (৩৮) ও আমেনা খাতুন (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নারায়ণপুর কেলেরকান্দা গ্রামে পলাতক আসামি ফিরোজের বসতবাড়ির শয়নকক্ষে অভিযান চালানো হয়। এ সময় নারী পুলিশের সহায়তায় সালমা খাতুন ও আমেনা খাতুনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৯ হাজার ৭৪০ টাকা নগদ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অপর এক আসামি কৌশলে পালিয়ে যান।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আটক দুই নারীকে রোববার (১৯ জুলাই) পুলিশ প্রহরায় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

