আজ রাতে প্রিয় দলের ফাইনাল খেলা। তাঁর দল আর্জেন্টিনা বিজয়ি হবেন। আর সেই বিজয় উল্লাস করতে রবিবার দুপুর থেকে গায়ে আর্জেন্টিনা দলের জার্সি, মুখে জার্সি আকৃতির ট্র্যাটো বানিয়ে সারা শহর রোড শো করে বেড়াচ্ছন রিক্সা চালক আবু সাঈদ (২৫)। সে কোটচাঁদপুর পৌরসভাধীন রুদ্রপুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
জানা যায়,আবু সাঈদ রিক্সা চালক। রিক্সা চালিয়ে চলে তাঁর জীবিকা। তবে ফুটবল উন্মাদনায় সে ভূলে গেছে তাঁর জীবিকার কথা। আজ তাঁর প্রিয় দল আর্জেন্টিনার ফাইনাল ফুলবল খেলা।
সে কারনে রবিবার দুপুর থেকে সে গায়ে প্রিয় দলের জার্সি পরেছেন। আর বিউটি পার্লার গিয়ে মুখে আঁকেছেন জার্সির মত ট্যাটো। আর এভাবেই সে শহরে ঘুরছেন তাঁর জীবিকার রিক্সাটি নিয়ে। তবে আজ তাঁর কাছে জীবিকার চেয়ে প্রিয় দলের জয়টাই বড় লক্ষ্য।
এদিকে তাঁর গায়ে জার্সি আর মুখে জার্সি আকৃতির ট্র্যাটো নজর কেড়েছেন শহরের অনেকের।
এ বিষয়ে আবু সাইদ বলেন,আমি ছোট বেলা থেকে আর্জেন্টিনা দলের ভক্ত। তবে ভাল ভাবে খেলা দেখেছি ২০২২ সালে। যেবার মেসি বিশ্বকাপ ফুটবল জয় করেছিল। আর সেই থেকে আমি মেসি ভক্ত হয়ে গেছি। তবে এ বছর আমি আর্জেন্টিনা দলের সব খেলাগুলো দেখেছি। এবারও বিশ্বকাপ মেসির হাতেই উঠবে। আর শেষ হাসিটা আমরাই হাসবো। আপনি মুখে ট্র্যাটো এ্যাকেছেন কেন,এমন প্রশ্নে তিনি প্রিয় দলের প্রতি সম্মান আর ভালবাসার প্রকাশ এটা।
স্থানীয় ক্রেতারা বলেন, ফুটবল নিয়ে অনেকেই নানা ধরনের উন্মাদনা দেখান। কেউ বাড়িতে পতাকা টানান, কেউ জার্সি পরেন। তবে সে নিজের মুখে প্রিয় দলের পতাকার রঙে সাজিয়ে শহরের অনেকের নজর কেড়েছেন ওই যুবক।
কোটচাঁদপুর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মঈন খান বলেন, আবু সাঈদের এই উদ্যোগ প্রমাণ করে, বাঙালির ফুটবল আবেগ ভৌগোলিক দূরত্ব মানে না। বিশ্বফুটবলের উন্মাদনা কীভাবে একটি সাধারণ রিক্সা চালক মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে। সে তার উদাহরণ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

