AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হেলিকপ্টারে বিশ্বকাপ ফাইনাল দেখতে এলেন ট্রাম্প


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫৮ এএম, ২০ জুলাই, ২০২৬

হেলিকপ্টারে বিশ্বকাপ ফাইনাল দেখতে এলেন ট্রাম্প

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের লড়াইয়ে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন হয়েছে। এই লড়াই উপভোগ করতে হেলিকপ্টারে চড়ে মেটলাইফ স্টেডিয়ামে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

রোববার স্থানীয় সময় সকালে নিয়মমাফিক গলফ খেলার পর মার্কিন এই রাষ্ট্রপ্রধান হেলিকপ্টারে চড়ে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের উদ্দেশে রওনা হন, যেখানে কিছুক্ষণ পরই শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন।

ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্টের সরকারি হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’-কে বিশ্বকাপ ফাইনালের ভেন্যুর ওপর দিয়ে চক্কর দিতে বা উড়ে যেতে দেখা যায়।

মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিশ্বকাপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সশরীরে অংশ নেবেন ট্রাম্প এবং নতুন বিশ্বচ্যাম্পিয়ন দলের হাতে ঐতিহ্যবাহী সোনালী ট্রফিটি তুলে দেবেন।

যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো ফুটবল টুর্নামেন্টের ট্রফি তুলে দেওয়ার অভিজ্ঞতা ট্রাম্পের এবারই প্রথম নয়।

এর আগে গত বছর অর্থাৎ ২০২৫ সালে দেশটিতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের প্রথম সংস্করণের ফাইনালেও তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

সেবার পিএসজি-কে ৩-০ গোলে হারিয়ে চেলসি চ্যাম্পিয়ন হওয়ার পর ইংলিশ ক্লাবটির অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার কার হাতে তিনি ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের মুকুট তুলে দেন, এখন সেটাই দেখার অপেক্ষা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!