AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপ ফাইনালে নতুন বিশ্বরেকর্ড গড়লেন মেসি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:০৩ এএম, ২০ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে নতুন বিশ্বরেকর্ড গড়লেন মেসি

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নেমে নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে তিনি তিনটি ফাইনালে শুরুর একাদশে জায়গা করে নেওয়ার কীর্তি গড়েছেন।

এর আগে ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার কাফু তিনটি বিশ্বকাপ ফাইনালে খেললেও প্রতিটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন না। সেই হিসেবে মেসির এই অর্জন নতুন বিশ্বরেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে স্পেনের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশের গড় বয়স ৩০ বছর ১০১ দিন। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ গড় বয়সের দল। এ তালিকায় শীর্ষে রয়েছে ১৯৬২ সালের ব্রাজিল দল, যারা চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ফাইনালে ৩০ বছর ২১৬ দিন গড় বয়সের একাদশ নিয়ে মাঠে নেমেছিল এবং শেষ পর্যন্ত শিরোপাও জিতেছিল।

এবারের ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকা ১১ জনের মধ্যে আটজনই ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষেও প্রথম একাদশে খেলেছিলেন। তারা হলেন এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

স্পেনের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেজ, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!