AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
পানিসম্পদ প্রতিমন্ত্রী

সারের কোনো সংকট নেই, কারসাজি করলে ব্যবস্থা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পঞ্চগড়
০৮:২৪ পিএম, ১৯ জুলাই, ২০২৬

সারের কোনো সংকট নেই, কারসাজি করলে ব্যবস্থা

দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। বিগত সরকারের মতো কেউ কারসাজি করার চেষ্টা করলে সে যে দলেরই হোক আইনের হাতে তুলে দিন বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

রবিবার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে কৃষিঋণ মৌকুফের সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার কৃষকদের নিয়ে চিন্তা করেনি। তাঁরা কেবল ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করেছে। বর্তমান সরকার প্রথম কেবিনেট মিটিংয়ে ১০ হাজার করে কৃষিঋণ মৌকুফের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, কৃষক দেশের খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি। বর্তমান সরকার নির্বাচনের আগে কৃষকদের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। এর সুফল আজ পঞ্চগড়ের বোদা উপজেলার কৃষকেরা পাচ্ছেন।
পরে বিভিন্ন ব্যাংকের ঋণ মৌকুফ সনদ বিতরণ করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সঙ্গে প্রতি কৃষককে তুলে দেয়া হয় ৫টি করে গাছের চারা। বোদা উপজেলার ৫ হাজার ৮৯২ জন কৃষককে এ ঋণ মৌকুফ সনদ দেয়া হয়। পঞ্চগড় জেলার ২০ হাজার ৬৭১ জন পাবেন এ সুবিধা।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে ইরি আবাদ এনেছে। বেগম খালেদা জিয়া ৫ হাজার টাকা করে কৃষি ঋণ মৌকুফ করেছে। আমরা ঋণ মৌকুফের ক্ষেত্রে দল মত দেখিনি।

এ ঋণ নিয়ে অনেক কৃষক হয়রানির স্বীকার হয়েছেন, মামলার স্বীকার হয়েছেন। আর তাঁরা এখন ঋণ মুক্ত হলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!