AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফুটবল জ্বরে কাঁপছে ঢাবি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪৯ এএম, ২০ জুলাই, ২০২৬

ফুটবল জ্বরে কাঁপছে ঢাবি

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কাঁপছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচ দেখতে রোববার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল মাঠে জড়ো হন হাজার হাজার ফুটবলপ্রেমী।

খেলা শুরুর আগেই দর্শকদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ। একপর্যায়ে তিলধারণেরও ঠাঁই ছিল না।

সরেজমিনে দেখা যায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও আবাসিক এলাকা থেকে শিক্ষার্থীরা দলে দলে হাজী মুহাম্মদ মুহসীন হল মাঠে আসতে থাকেন।

বড় পর্দায় খেলা উপভোগ করতে মাঠের প্রতিটি কোণা দখল করে নেন দর্শকরা। কারও গায়ে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি, আবার কেউ স্পেনের লাল জার্সি পরে প্রিয় দলের প্রতি সমর্থন জানান।

খেলা শুরুর সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। দুই দলের প্রতিটি আক্রমণ, পাস এবং গোলের সুযোগে করতালি ও চিৎকারে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

প্রথমার্ধে আর্জেন্টিনা ও স্পেন কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

খেলা দেখতে আসা এক শিক্ষার্থী বলেন, বিশ্বকাপের এমন বড় ম্যাচ হাজারো মানুষের সঙ্গে একসঙ্গে দেখার আনন্দই আলাদা। মাঠের পরিবেশ দেখে মনে হচ্ছে যেন স্টেডিয়ামে বসে খেলা দেখছি।

আরেক শিক্ষার্থী বলেন, খেলা শুরুর অনেক আগেই মাঠে এসেছি। পরে এসে অনেকেই বসার জায়গা পাননি। এত দর্শক একসঙ্গে হবে, সেটা ভাবিনি।

স্পেনের এক সমর্থক বলেন, প্রথমার্ধে গোল না হলেও ম্যাচের উত্তেজনা ছিল দারুণ। দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলছে। তবে এখানে ফুটবল ভক্তদের উন্মাদনা রয়েছে দারুণ।

dhakapost

আর্জেন্টিনার এক সমর্থক বলেন, বিশ্বকাপের এমন ম্যাচ বন্ধুদের সঙ্গে বড় পর্দায় দেখার অনুভূতি অন্যরকম। দ্বিতীয়ার্ধে গোলের অপেক্ষায় আছি।

মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেকে পতাকা ও প্রিয় দলের ব্যানার হাতে দেখা যায়। সমর্থকদের স্লোগান, করতালি ও উচ্ছ্বাসে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

বিশ্বকাপের হাইভোল্টেজ এই ম্যাচকে ঘিরে হাজী মুহাম্মদ মুহসীন হল মাঠ যেন পরিণত হয়েছে এক বিশাল ফ্যান জোনে। গোলশূন্য প্রথমার্ধ শেষ হলেও প্রিয় দলের জয়ের আশায় উচ্ছ্বসিত ছিলেন হাজারো ফুটবলপ্রেমী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসজুড়ে এ রাতে ফুটবলই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!