বাগেরহাটের মোরেলগঞ্জে বাগেরহাট জেলা পরিষদের অর্থায়নে নিজস্ব জমিতে প্রায় সাড়ে ৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট এ ডাকবাংলো নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারমান ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
রবিবার বেলা ১২ টায় মোরেলগঞ্জ উপজেলা ডাকবাংলো চত্বরে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারমান ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
এ ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা সোমনাথ দে, জেলা বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম, এ্যাড. ফারহানা জামান নিপা, ওহিদুজ্জামান পল্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মেহেদী হাসান ইয়াদ প্রমুখ।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

