বোয়ালখালী উপজেলায় বিশেষ অভিযানে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে রুবেল মজুমদার (৩৪) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি কধুরখীল মজুমদার বাড়ির মৃত অমল মজুমদারের ছেলে।
অভিযান পরিচালনাকারী উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা বলেন, রুবেল মজুমদার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় (জিআর-১৪/২২) তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি।
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার রুবেল মজুমদারকে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

