AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
নাজমুল হাসান, ডাসার, মাদারীপুর
০৪:৩৩ পিএম, ১৫ জুলাই, ২০২৬

সোশ্যাল মিডিয়ায়  অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারীপুরের ডাসারে পেশাদার সাংবাদিক নাজমুল হাসানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বেলা ১২ টায় উপজেলার ভূরঘাটা স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ভুক্তভোগী সাংবাদিক নাজমুল হাসান সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী সাংবাদিক নাজমুল হাসান বলেন,
​"কথিত সাংবাদিক হেমায়েত হোসেন খাঁন দীর্ঘদিন ধরে আমার পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিকবার সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করে আসছেন।

আমি একজন পেশাদার সংবাদকর্মী হিসেবে সততার সাথে আমার দায়িত্ব পালন করে আসছি। কিন্তু হেমায়েত হোসেন খাঁন ব্যক্তিগত আক্রোশ থেকে আমার সামাজিক ও পেশাগত ভাবমূর্তি নষ্ট করতে এই নোংরা অপপ্রচারে মেতে উঠেছেন।

আমি এই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে প্রশাসনের কাছে এই কথিত সাংবাদিকের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।"

​সংবাদ সম্মেলনে ডাসার ও মাদারীপুর অঞ্চলের বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন মিডিয়ায় কর্মরত পেশাদার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিক সমাজ এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকতার মতো একটি মহান পেশাকে ব্যবহার করে যারা ব্যক্তিগত স্বার্থে বা আক্রোশবশত অপপ্রচার চালায়, তাদের আইনের আওতায় আনা জরুরি।

​উপস্থিত সাংবাদিকরা এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!