AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলার কুঞ্জেরহাটে পূবালী ব্যাংকের ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন



ভোলার কুঞ্জেরহাটে পূবালী ব্যাংকের ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন

বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর লেনদেন’ উদ্যোগ বাস্তবায়ন এবং দেশব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্যে র‌্যালি, ক্যাম্পেইন, ফিতা কাটা এবং সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি‍‍`র ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট শাখা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক ভোলা শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পরিমল চন্দ্র বিশ্বাস।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচির ওপর স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ব্যবস্থাপক মো. মেজবাহউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুঞ্জেরহাট বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আলহাজ আব্দুর রব কাজী, মেসার্স ফরাজী স্টোরের স্বত্বাধিকারী আলহাজ নুরে আলম ফরাজী, ডিটিএম হাইস্কুলের প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দে, মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সোহেল মিয়া এবং সাংবাদিক ডা. গাজী তাহের লিটন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি কুঞ্জেরহাট বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণসুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে শাখা ব্যবস্থাপকের দৃষ্টি আকর্ষণ করেন।

আলোচনা পর্ব শেষে মুফতি আব্দুস শহীদের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার আয়োজিত প্রাণবন্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!