AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে জুলাই শহিদ দিবস পালনে প্রস্তুতি সভা


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৭:৪২ পিএম, ১৪ জুলাই, ২০২৬

তানোরে জুলাই শহিদ দিবস পালনে প্রস্তুতি সভা

রাজশাহীর তানোরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নুর নাহার, তানোর থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম খান, উপজেলা সমবায় কর্মকর্তা শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা আলহাজ আব্দুর রহিম, পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডি. এম. আক্কাস আলী, জামায়াত-মনোনীত তানোর পৌরসভার মেয়র প্রার্থী মাহবুর রহমান চৌধুরী, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু এবং মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং দিবসটি সুষ্ঠুভাবে পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!