AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে সালিসি বৈঠকে দাদাকে গুলির ঘটনায় নাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০৭:৩৫ পিএম, ১৪ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরে সালিসি বৈঠকে দাদাকে গুলির ঘটনায় নাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে উপজেলায় পারিবারিক বিরোধে নিয়ে স্থানীয় সালিসি বৈঠকে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করে আহত করার ঘটনায় নাতি মো. আশিক (২৩)কে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেপ্তার আশিক একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ও নোয়াখালী  অঞ্চলের কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ১৩ জুলাই (সোমবার) গভীর রাতে ঢাকা যাত্রাবাড়ী এলাকা থেকে র‌্যাব-১০ ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে আশিককে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে নিয়ে অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যা পাটওয়ারী বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র‌্যাব।

মামলার বিবরণী সূত্রে জানা যায়, আশিকের বাবা ফারুক ও মা আয়েশা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধে চলে আসছিল। এ ঘটনায় (৩ জুলাই) রাতে স্থানীয়ভাবে একটি সালিসি বৈঠক হয়। ঘটনার সময় আয়েশার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ ঘটনায় আয়েশা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে তিনি মোবাইলফোনে ঢাকায় থাকা তার ছেলে আশিককে বিষয়টি জানায়।

আশিক ঘটনাটি জানতে পেরে রাতে এলাকায় আসে। ৪ জুলাই (বিকেলে) ঘটনাটি নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি দাদা নজরুলকে গুলি করে। তার বাম হাতে কব্জির ওপর গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার পর থেকে আশিক পলাতক ছিল। এ ঘটনায় নাতি আশিকের বিরুদ্ধে গত ৬ জুলাই নজরুল বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, মামলার পর থেকে আসামি আশিক পলাতক ছিলেন। আমরা তাকে গ্রেপ্তার করেছি। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে একটি অস্ত্রও উদ্ধার করি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে চন্দ্রগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!