AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুরাদনগরে ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠানের মাঝে ধর্মমন্ত্রীর ১০ লাখ টাকার অনুদান বিতরণ



মুরাদনগরে ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠানের মাঝে ধর্মমন্ত্রীর ১০ লাখ টাকার অনুদান বিতরণ

কুমিল্লার মুরাদনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এমপির স্বেচ্ছাধীন তহবিল থেকে ৪৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে মোট ১০ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অসহায়, দুস্থ ও অসচ্ছল ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রীর ছোট ভাই, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী কাজী জুন্নুন বসরী।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে‍‍`র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি নায়েব আলী, উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সি, বিএনপি নেতা মুরশিদ আলম, মারফত আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে দেওয়া এ অনুদান শুধু আর্থিক সহায়তা নয়, বরং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সরকারের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। তারা এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে ৪৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে মোট ১০ লাখ টাকার অনুদান তুলে দেওয়া হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!