AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৭:২৫ পিএম, ১১ জুলাই, ২০২৬

পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা

নরসিংদীর পলাশ উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে সান হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল এবং আনোয়ারা মেডিকেল কমপ্লেক্সকে The Medical Practice and Private Clinics and Laboratories Ordinance, 1982 এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. আব্দুল্লাহ আল মামুন খান এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম রোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!