AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় গোয়ালঘর থেকে কৃষকের ৩ গরু চুরি



কেন্দুয়ায় গোয়ালঘর থেকে কৃষকের ৩ গরু চুরি

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সলফ কমলপুর গ্রামে এক কৃষকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, সলফ কমলপুর গ্রামের মৃত ফজলুর রহমানের বড় ছেলে সাহাতুল মিয়ার গোয়ালঘর থেকে দুর্বৃত্তরা একটি ষাঁড়, একটি গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।

গরুর মালিক সাহাতুল মিয়া জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনি গরুগুলোকে খাবার খাইয়ে ঘুমিয়ে পড়েন। ফজরের আজানের সময় ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন, তিনটি গরুই নেই।

তিনি বলেন, “গরুগুলো চুরি হয়ে যাওয়ায় আমার অনেক বড় ক্ষতি হয়েছে। গরুগুলো উদ্ধারে আমি এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।”

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “আজ বিকেলে গরু চুরির একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি করেছেন গরুর মালিক সাহাতুল মিয়া। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!