AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ


Ekushey Sangbad
মোক্তার হোসেন, গোদাগাড়ী, রাজশাহী
০৭:২২ পিএম, ১১ জুলাই, ২০২৬

গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ

সারাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর গোদাগাড়ীতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১১ জুলাই) বিকেল ৪টায় গোদাগাড়ী ডাইংপাড়া মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বলেন, “এই গোদাগাড়ীসহ সারা বাংলাদেশে ৫ আগস্ট ও জুলাইয়ের আন্দোলনে আমাদের যুবকেরা বুক পেতে দিয়েছিল। সেই আত্মত্যাগের ওপর দাঁড়িয়েই আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।”

তিনি আরও বলেন, “যারা মাদকের টাকা নেবে, তারা এনসিপির নেতা হতে পারে না।”

সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ এবং ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোবাশ্বের আলী, রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব ও গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান, গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশটি সঞ্চালনা করেন গোদাগাড়ী উপজেলা এনসিপির সদস্যসচিব আব্দুল আলীম।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!