AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাউখালীতে নদী ও গাবখান চ্যানেল এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:২০ পিএম, ১১ জুলাই, ২০২৬

কাউখালীতে নদী ও গাবখান চ্যানেল এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব

পিরোজপুরের কাউখালী ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে বহুল প্রত্যাশিত ‘আমরাজুড়ি সেতু’ নির্মাণের উদ্যোগে নতুন গতি এসেছে।

শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবদুর রউফের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কাউখালীর আমরাজুড়ি ফেরিঘাটসংলগ্ন সন্ধ্যা নদীর মোহনা ও গাবখান চ্যানেল এলাকায় সম্ভাব্য সেতু নির্মাণস্থল সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদল নদীর নাব্যতা, ভৌগোলিক অবস্থান, সংযোগ সড়কের (অ্যাপ্রোচ রোড) সম্ভাবনা এবং সেতু নির্মাণের বিভিন্ন কারিগরি দিক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবদুর রউফ বলেন, “আমরাজুড়ি সেতু নির্মাণের সম্ভাব্যতা ও কারিগরি বিষয়গুলো আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। সংশ্লিষ্ট প্রকৌশলীরা প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, “আমরাজুড়ি সেতু এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। সেতুটি নির্মিত হলে কাউখালী ও নেছারাবাদের মধ্যে শুধু দূরত্বই কমবে না, বরং পিরোজপুর জেলার সামগ্রিক প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক গতি আসবে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন এবং জরুরি চিকিৎসাসেবা পাওয়া অনেক সহজ হবে।”

পরিদর্শনকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ স্থানীয় জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরাজুড়ি ফেরিঘাটে দীর্ঘদিন ধরে মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। একটি স্থায়ী সেতুর দাবি এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। সেতু সচিবের এ সরেজমিন পরিদর্শন আমাদের আশার আলো দেখাচ্ছে। আমরা চাই দ্রুত সম্ভাব্যতা যাচাই শেষ করে এ প্রকল্পের বাস্তবায়নকাজ শুরু হোক। সেতুটি নির্মিত হলে ব্যবসা-বাণিজ্যের আরও প্রসার ঘটবে।”

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) এবাদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাফিউল আজম দুলাল।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!