AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
১২:০৫ পিএম, ১১ জুলাই, ২০২৬

সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে। এতে বান্দরবান-রাঙ্গামাটি সড়কপথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

শনিবার (১১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। সেতুটি বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

স্থানীয়দের ভাষ্য, সকালে পানির তীব্র স্রোতে সেতুটি ভেঙে পড়লে সড়কটির দুই প্রান্তে যানবাহন আটকা পড়ে। বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল, ফলে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।

এলাকাবাসী জানান, সেতু ধসে যাওয়ায় কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। তারা দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা এবং নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পাশাপাশি দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!