AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান‍‍` এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব



কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান‍‍` এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব

‍‍`কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান‍‍` এর স্বীকৃতিস্বরুপ ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব ক্লাবকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাত ১০টায় শহরেরর কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ সালাউদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব রুবেল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির যুগ্ম আহবায়ক আবুজার রহমান বাবলা, যুগ্ম সদস্য সচিব মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির), অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য আব্দুর রব, শামসুল ইসলাম শামিম এবং নুর মোহাম্মদ সাগর।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ আমিরুজ্জামান, সৈয়দ ছায়েদ আহমদ, মামুন আহমেদ এবং এম মুসলিম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল থেকে প্রকাশিত সাপ্তাহিক চায়ের জনপদ এর পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করেন ওই পত্রিকার সম্পাদক ও প্রকাশক তোফায়েল আহমেদ পাপ্পু। শ্রীমঙ্গল প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা  তুলে দেন চায়ের জনপদ এর ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আল-আমিন।   

অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, এ সম্মাননা শুধু নিছক একটি ক্রেস্টই নয়; বরং শ্রীমঙ্গলের সাংবাদিক সমাজের সম্মিলিত অর্জনের একটি গৌরবময় স্বীকৃতি। এ সম্মাননা শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকদের দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চায় নতুন অনুপ্রেরণা যোগাবে এবং গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।

চায়ের জনপদ এর পক্ষ থেকে বলা হয়, শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা, গণমানুষের পক্ষে সোচ্চার ভূমিকা পালন এবং সংবাদকর্মীদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রেসক্লাবকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

সভাপতির বক্তব্যে সৈয়দ সালাউদ্দিন বলেন, ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যরা সংবাদের মাধ্যমে জনস্বার্থ, গণমানুষের অধিকার, সমাজের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই স্বীকৃতিস্বরুপ এ সম্মাননা পেয়েছে প্রেসক্লাব। এসময় তিনি  বস্তুনিষ্ঠ এবং নীতি-নৈতিকতার অটুট রেখে সংবাদ পরিবেশনের অনুরোধ জানান প্রেসক্লাব সদস্যদের প্রতি। সৈয়দ সালাউদ্দিন আগামী রোববার (১২ জুলাই) সকালে পবিত্র ওমরা হজ পালন উপলক্ষে সৌদি আরবের উদ্দেশে শ্রীমঙ্গল ত্যাগ করবেন। এসময় তিনি সহকর্মী সবার কাছে দোয়া কামনা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!