AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৬ পিএম, ১১ জুলাই, ২০২৬

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকায় রোগীর অতিরিক্ত চাপ কমাতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও চলমান চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। জবাবে তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চিকিৎসা অবকাঠামো উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

May be an image of newsroom, dais and text that says ‍‍`অধ্যাপক ডা. ១. জেড. এম. জাহিদ হোসেন এমপি মাননীয় মহিলা শিশ্ু বিশয়ক মন্ত্রণালয় এবং সরদার মোঃ মাননীয়মন্ত্রী साला পরিবার উদ্বোধনী অনুরষ্ঠান প্রধান অতিথি: মাননীয় প্রধানমন্ত্রী, গ্রণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব তারেক রহমান এমন পি বিশেষ অতিথি: জুবাইদা রহমান প্রেসিডেন্ট, জিয়াউর রহমান ফাউন্ডেশন এম. মুহিত প্রতিমন্ত্রী, সাाস্থ পরিবার কল্যান মন্ত্রণালয় ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর साম্থ পরিবার কল্যান ডা. জাহেদ উর রহমান মপধানমন্ত্রীর পলিসি স্ট্র্যাটেজি বিষয়ক উবদেষ্টা লোসেন মন্তরণালয় মানিত অতিথি: কামরুজ্জামান সতিব, 떡색 পরিবার অধ্যাপক মোহাম্মদ সংশ্দাদক, বাংলাদ হারুন (বিএ্মনি) ডা. নাজমুল হোসেন অধিদপ্তর প্রভাত চন্দ্র বিশ্বাস অধিদপ্তর 81DMCDAY 81đ DMC DAY KлHиcTйKy කදරියරා 81DMCDAY DAY Rreemli naaTTKewTA ส่ยี่ส้ญ‍‍`

প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ চিকিৎসকদের জেলা ও উপজেলা পর্যায়ে আরও বেশি সেবা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান। পরে শহীদ ডা. মিলন অডিটোরিয়াম-সংলগ্ন লনে তারা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে দুটি গাছের চারা রোপণ করেন।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!