নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে বিশেষ অভিযানে উপজেলার নুনেরটেক গুচ্ছগ্রাম এলাকা থেকে শুক্কুর আলীর স্ত্রী সমতা (৪৫) নামে এক নারীকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সোনারগাঁ থানার একটি চৌকস অভিযানে দল শুক্রবার সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে সোনারগাঁ থানাধীন বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

