AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়লে রাজনীতিবিদরা নীরব থাকে’ — হাসনাত আব্দুল্লাহ


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
১১:৪১ এএম, ১১ জুলাই, ২০২৬

‘বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়লে রাজনীতিবিদরা নীরব থাকে’ — হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেলে রাজনৈতিক নেতারা নীরব থাকেন। কারণ, নির্বাচনের আগে রাজনৈতিক নেতারা ব্যবসায়িক সিন্ডিকেটের কাছ থেকে চাঁদা তুলে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। নির্বাচনের পর সেই ব্যবসায়িক সিন্ডিকেট জনগণের বিরুদ্ধে গিয়ে যখন দ্রব্যমূল্যের দাম বাড়ায়, তখন রাজনীতিবিদরা চোখে কাঠের চশমা পরে সংসদে শুধু প্রধানমন্ত্রীর গুণগানে ব্যস্ত থাকেন। আমাদের রাজনীতিকে দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত করতে হবে। মাদক সম্রাটদের বিরুদ্ধেও রাজনীতিবিদরা কোনো পদক্ষেপ নেন না।

শুক্রবার (১০ জুলাই) রাত ১০টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “আমরা যখন সংসদে কথা বলতে চাই, তখন স্পিকার আমাদের বলেন, ‘এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ।’ এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা শুধু সংসদেই কথা বলব। সংসদে যদি আমাদের কথা বলতে না দেওয়া হয়, তাহলে আমরা সংসদের বাইরে কথা বলব। জনগণের সামনে কথা বলব। আমাদের কথা বলা থেকে দূরে রাখা যাবে না। মনে রাখবেন, ভয় দেখিয়ে জয়কে বন্ধ করে রাখা যাবে না।”

এ সময় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও মাহবুব আলম, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহ প্রমুখ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!