AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন



শ্রীমঙ্গলে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কামাল মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সর্বস্তরের সচেতন এলাকাবাসীর ব্যানারে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দূর্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন, আব্দুল কাদির জিলানী, সুমন মিয়া, মিলন মেম্বার, রায়েল মিয়া, দুর্গানগর স্কুলের প্রধান শিক্ষকসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

এসময় বক্তারা বলেন, গত বৃহস্পতিবার বিকালে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল ওই শিক্ষার্থী। এ সময় তাকে বিদ্যালয়ের পাশে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন কামাল। ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুকে ভয়ভীতি ও হুমকি দিয়ে পালিয়ে যান তিনি। পরে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বাবা-মায়ের জিজ্ঞাসাবাদের মুখে ঘটনাটি তাদেরকে জানায়। পরবর্তীতে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর এলাকার বাসিন্দা কামাল হোসেনকে দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে শ্রীমঙ্গল উপজেলায় সাম্প্রতিক সময়ে আরেকটি শিশু ধর্ষণের ঘটনা ঘটে। গত ১৬ জুন উপজেলার কালাপুর ইউনিয়নে মক্তবে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী এবং সম্প্রতি কালিঘাট চা বাগানে ৮ বছর বয়সী আরও এক শিশু ধর্ষণের শিকার হয়।  

খোঁজ নিয়ে জানা গেছে, কালাপুর ইউনিয়নের ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। কালিঘাট চা বাগানের ঘটনায় গত ৪ জুন তপন তাঁতী নামের এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযো  দেওয়া হলেও এখনো কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি।


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!