AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে মায়ের ভরণপোষণ না দেওয়ার মামলায় ছেলে গ্রেপ্তার



সরিষাবাড়ীতে মায়ের ভরণপোষণ না দেওয়ার মামলায় ছেলে গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে মায়ের দায়ের করা মামলায় রাশেদুল ইসলাম ওরফে জাকির (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) দুপুরে সরিষাবাড়ী থানার একটি দল অভিযান চালিয়ে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (৯ জুলাই) তাঁকে জামালপুরের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রাশেদুল ইসলাম গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক তালুকদারের ছেলে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মায়ের ভরণপোষণের দায়িত্ব পালন না করায় তাঁর মা রাশেদা বেগম (৬৪) পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর ৫(১) ও ৫(৫) ধারায় সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে "মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে" শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন রাশেদুল ইসলাম ওরফে জাকির।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”

পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী, সন্তান কর্তৃক মা-বাবার ভরণপোষণের দায়িত্ব পালন না করা বা অবহেলা করা শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!