AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একসঙ্গে ১৭২ উপসচিবের পদোন্নতি, হলেন যুগ্ম-সচিব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২৬ পিএম, ৯ জুলাই, ২০২৬

একসঙ্গে ১৭২ উপসচিবের পদোন্নতি, হলেন যুগ্ম-সচিব

সরকার প্রশাসনের ১৭২ জন উপসচিবকে একযোগে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রশাসনে সবচেয়ে বড় আকারের পদোন্নতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতি পাওয়া সব কর্মকর্তাকে আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে। তবে তাদের নতুন কর্মস্থলে পদায়ন সংক্রান্ত পৃথক আদেশ এখনও জারি হয়নি।

এতে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা নির্ধারিত ই-মেইল ঠিকানায় ([email protected]) যোগদানপত্র জমা দিতে পারবেন। পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থলের পরিবর্তন হয়ে থাকলে বর্তমান কর্মস্থলের তথ্য উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরবর্তীকালে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা সরকার সংরক্ষণ করবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পদোন্নতির পর প্রশাসনে যুগ্ম-সচিবের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১ জন। পদোন্নতির ক্ষেত্রে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচকে প্রধান বিবেচনায় নেওয়া হলেও, পূর্বে পদোন্নতিবঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও তালিকায় স্থান পেয়েছেন।

বর্তমান পদোন্নতি বিধিমালা অনুযায়ী, যুগ্ম-সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ পদ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য এবং বাকি ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপসচিবদের জন্য সংরক্ষিত থাকে।

বিধিমালায় আরও বলা হয়েছে, উপসচিব পদে কমপক্ষে পাঁচ বছরের চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা অথবা উপসচিব হিসেবে অন্তত তিন বছরের চাকরিসহ মোট ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে একজন কর্মকর্তা যুগ্ম-সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!