AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষকের প্রেমে ‘শালিক বালিকা’ তটিনী!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:৩৩ পিএম, ৯ জুলাই, ২০২৬

শিক্ষকের প্রেমে ‘শালিক বালিকা’ তটিনী!

সুমাইয়া দশম শ্রেণির ছাত্রী। স্কুলজুড়ে তাকে সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন হিসেবে সবাই চেনে। সে প্রাণবন্ত, চঞ্চল ও স্পষ্টভাষী। তবে পড়াশোনার প্রতি তার মনোযোগ তুলনামূলক কম। তার সৌন্দর্য ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে অনেক সহপাঠীই তাকে পছন্দ করে।

প্রায়ই বিভিন্নজন তার কাছে ভালো লাগার কথা জানায়। কিন্তু সুমাইয়া এখনো পর্যন্ত কারও প্রস্তাবে সাড়া দেয়নি।

শালিক বালিকা‍‍` নাটকের দৃশ্য

এর মধ্যেই স্কুলে নতুন অংকের শিক্ষক আসে, নাম অয়ন। বয়সে তরুণ। প্রথম দেখায় অয়নের প্রতি মুগ্ধ হয় সুমাইয়া। বলতে গেলে, লাভ অ্যাট ফার্স্ট সাইট।

আপাতত ছোটপর্দা নিয়েই থাকতে চাই ...

এরপর নানা অজুহাতে শিক্ষক অয়নের কাছাকাছি থাকার চেষ্টা করে সে। এক পর্যায়ে প্রেমের প্রস্তাবও দেয়। কিন্তু অয়নের সোজা কথা, যদি পড়াশোনায় ভালো করতে পারে, তবেই প্রস্তাব গ্রহণ করা হবে।

যেই কথা, সেই কাজ। অয়নের কথা মতো পড়াশোনা শেষে ভালো রেজাল্ট করে সুমাইয়া। কিন্তু অয়নকে আর খুঁজে পায় না! এরপর গল্প কোথায় গিয়ে দাঁড়ায়? উত্তর মিলবে ‘শালিক বালিকা’ নাটকে।

লাইটস্ট্যান্ড মাথায় পড়ে আহত তটিনী, সবশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

মাহমুদ মাহিনের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। তার সঙ্গে রয়েছেন ইয়াশ রোহান। শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!