AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩৫ পিএম, ৯ জুলাই, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদের বিস্তারিত সময়সূচি নির্ধারণ করে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং নিবন্ধন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী যোগ্যতার তারিখ হিসেবে ৩১ জুলাই ২০০৮ নির্ধারণ করা হয়েছে। এ তারিখ বা তার আগে জন্মগ্রহণকারী এবং ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত বা নিবন্ধন সম্পন্ন করবেন—এমন ব্যক্তিদের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৪ আগস্টের মধ্যে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠপর্যায়ের নিবন্ধন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। ৯ আগস্ট প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও তথ্য সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। এসব আবেদন ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে এবং ২৮ আগস্টের মধ্যে সংশোধিত তথ্য চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, খসড়া তালিকা প্রকাশের পর সাধারণ মানুষকে তা পরিদর্শন এবং প্রয়োজনীয় সংশোধনের আবেদন করতে উৎসাহিত করতে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচারণা চালাতে হবে। এ জন্য মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ঘোষণা দেওয়ার পাশাপাশি স্থানীয় গণমাধ্যম ও কেবল অপারেটরদের মাধ্যমেও বিষয়টি প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া খসড়া ভোটার তালিকায় পুরুষ বা নারী ভোটারের ভুল অন্তর্ভুক্তি, ধর্মীয় পরিচয় কিংবা অন্যান্য তথ্যগত ত্রুটি থাকলে তা দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!