AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন



পত্নীতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে ইএনও রিফাত আরা নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুণ্ডু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা বলেন, পল্লী উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং টেকসই উন্নয়নে সরকারের এ দপ্তরের ভূমিকা আরও সুদৃঢ় হবে।

সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুনের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার সাহা প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন, উপজেলা বিএনপির নেতা ও কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১০১ জনকে ৩০ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়াও  ১৮০ জন উপকারভোগী সদস্যদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিদের মধ্যে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!