AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে সভা



জাতীয় পল্লী উন্নয়ন দিবসে সভা

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচন সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবদুল আওয়াল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব উদ্দিন তালুকদার লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু সহ দলীয় নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন ও সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সুবিধা ভোগীদের মধ্যে চেক ও গাছ বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!