AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
০২:৪৭ পিএম, ৬ জুলাই, ২০২৬

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূজগাং ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক ধারণা, আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!