AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজীবপুরে পল্লী উন্নয়ন দিবস উদযাপন



রাজীবপুরে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় প্রথমবারের মতো যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং সমবায় সদস্যদের মাঝে কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজীবপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক এবং রাজীবপুর ইউসিসিএ লিমিটেডের পরিদর্শক কেরামত আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজীবপুর কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি সাব্বির হোসেন মণ্ডল।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়। এ বছরের জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রতিপাদ্য ছিল,পল্লী উন্নয়ন, সমৃদ্ধ দেশ - সবার আগে বাংলাদেশ।

বক্তারা পল্লী উন্নয়ন, সমবায় কার্যক্রমের সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে গ্রামীণ উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!