AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে ডাকঘর কর্মচারী সমিতির কর্মবিরতি উপলক্ষে প্রস্তুতি সভা



সরিষাবাড়ীতে ডাকঘর কর্মচারী সমিতির কর্মবিরতি উপলক্ষে প্রস্তুতি সভা

জামালপুরের সরিষাবাড়ীতে শাখা ডাকঘর কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারীর স্বীকৃতির দাবিতে আগামী ৬ জুলাই থেকে পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেলে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সরিষাবাড়ী উপজেলা ইডি কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম শাহীন, জামালপুর জেলা কমিটির সহসভাপতি আশরাফুল ফারুকী আজিজ, সরিষাবাড়ী উপজেলা কমিটির সহসভাপতি মো. শামছুল হক, সাংগঠনিক সম্পাদক মো. কুদরতি খোদা সোহেল এবং ক্রীড়া সম্পাদক মো. আনোয়ার শহীদ খান।

সভায় বক্তারা জানান, শাখা ডাকঘর কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারীর স্বীকৃতির দাবিতে গত ১৭ ও ১৮ জুন আগারগাঁও ডাক ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করা হয়।

অনশন কর্মসূচি থেকে দাবি আদায় না হওয়ায় প্রথম ধাপে ২৩ থেকে ২৫ জুন কলমবিরতি পালন করেন তাঁরা। এরপরও দাবি আদায় না হওয়ায় দ্বিতীয় ধাপে ৬ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) পালন করার ঘোষণা দেওয়া হয়। এ কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!