AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুর প্রেসক্লাবের উন্নয়ন নিয়ে আলোচনা সভা


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৯:১৫ পিএম, ৫ জুলাই, ২০২৬

মিরপুর প্রেসক্লাবের উন্নয়ন নিয়ে আলোচনা সভা

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই)  বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস ও আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর মণ্ডল, অর্থ সম্পাদক হাফিজুর রহমান এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম হীরাসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি ক্লাবের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!