AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝালকাঠিতে খাদে যাত্রীবাহী বাস, নিহত সুপারভাইজার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ঝালকাঠি
০৮:২৭ পিএম, ৫ জুলাই, ২০২৬

ঝালকাঠিতে খাদে যাত্রীবাহী বাস, নিহত সুপারভাইজার

ঝালকাঠির নলছিটিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় বাসের যাত্রীরা দ্রুত বেরিয়ে আসতে পারলেও সুপারভাইজার বাসের নিচে চাপা পড়েন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-মামুন (মনির) (৩১) ভৈরবপাশা এলাকার আবদুল কাদেরের ছেলে। তিনি নাহিদ সুপার পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা নাহিদ সুপার পরিবহনের একটি বাস ঘটনাস্থলে একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আরেকটি বাস চলে আসে। একই সঙ্গে দুই বাসের মাঝখানে একটি মাহিন্দ্র (থ্রি-হুইলার) থাকায় সংঘর্ষ এড়াতে চালক হঠাৎ বাসটির গতিপথ পরিবর্তনের চেষ্টা করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে পাশের গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হলেও বাসের নিচে চাপা পড়া সুপারভাইজার আল-মামুনকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!