AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরের প্রতিটি পরিবারের হাতে পৌঁছে যাবে গাছের চারা — এমপি সেলিমুজ্জামান



মুকসুদপুরের প্রতিটি পরিবারের হাতে পৌঁছে যাবে গাছের চারা — এমপি সেলিমুজ্জামান

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে এগিয়ে নিতে গোপালগঞ্জের মুকসুদপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার মুকসুদপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মুকসুদপুর উপজেলার ২৭২টি গ্রামের প্রতিটি পরিবারের হাতে পর্যায়ক্রমে গাছের চারা পৌঁছে দেওয়া হবে।” তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মো. আবুল বাসার মিয়া, মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল আল মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রাজু এবং উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ।

অনুষ্ঠানে উপজেলার ৪ হাজার ৪০০টি পরিবারের মধ্যে ৫টি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার জন্যই নয়, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনেরও একটি কার্যকর মাধ্যম। তাই বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করার জন্য প্রতিটি পরিবারের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!