AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেরা ফুটবলার নির্বাচিত সিয়ামকে চরফ্যাশনে সংবর্ধনা



সেরা ফুটবলার নির্বাচিত সিয়ামকে চরফ্যাশনে সংবর্ধনা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ দেশের সেরা ফুটবলার নির্বাচিত হওয়ায় চরফ্যাশনের ক্ষুদে ফুটবলার ও এমভিসি (মডার্ন ভেসপার ক্লাব) চরফ্যাশনের নিবন্ধিত খেলোয়াড় মো. আওলাদ হোসেন সিয়ামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় চরফ্যাশন স্টেডিয়ামে এমভিসি (মডার্ন ভেসপার ক্লাব) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী এবং সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।

এমভিসির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান শাহিন, চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক আলাউদ্দিন, প্রভাষক নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও এমভিসির সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন চপল মাতব্বর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন, রাশেদুল ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদক নাদিম হোসেন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া পরিষদের আহ্বায়ক ইব্রাহিম হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে এমাদুল হোসেন বলেন, “খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষা দেয়। আওলাদ হোসেন সিয়ামের এই অর্জন শুধু চরফ্যাশন নয়, পুরো ভোলা জেলার জন্য গর্বের। তাঁর এ সাফল্য নতুন প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে।”

বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে দেশের সেরা ফুটবলার নির্বাচিত হয়ে সিয়াম চরফ্যাশন ও ভোলার মুখ উজ্জ্বল করেছেন। তাঁর এই অর্জন আগামী প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে তারা উল্লেখ করেন, জিহাদ আল আমিন ও অর্পিত চন্দ্র দাসও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে চরফ্যাশনের ক্রীড়াঙ্গনের সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করেছেন।

দেশ সেরা ফুটবলার মোঃ আওলাদ হোসেন সিয়াম বলেন, “এই সম্মান আমাকে আরও ভালো খেলার অনুপ্রেরণা দেবে। আমার পরিবার, কোচ, এমভিসি ক্লাব এবং নতুন কুঁড়ি স্পোর্টসের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সাফল্য অর্জনে সর্বোচ্চ চেষ্টা করে যাব।”

অনুষ্ঠানের শেষপর্বে দেশের সেরা ফুটবলার নির্বাচিত হওয়ায় সিয়ামের হাতে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি এমভিসির পক্ষ থেকে তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!