চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বুধবার জীবননগর পৌরসভা এলাকার চ্যাংখালী সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কীটনাশক ও ভূষির বাজার তদারকি করা হয়।
তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিধান অনুযায়ী অবৈধভাবে পণ্য (তীর গমের ভূষি) তৈরি ও বাজারজাত করার দায়ে মেসার্স শাহীন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাইফুল হককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ ও বীজ বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাবের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জীবননগর থানার পুলিশের একটি দল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

