দুই পুরিয়া গাঁজা নিজের হেফাজতে রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার বাজেবামনদহ পুকুরপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটচাঁদপুরের সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা।
দণ্ডপ্রাপ্ত বাপ্পারাজ মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি বিলপাড়া এলাকার চাঁদ আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাজেবামনদহ পুকুরপাড় এলাকায় গাঁজা সেবনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বাপ্পারাজের হেফাজত থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখার অভিযোগে তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) আনসারুল্লাহ হকসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) আনসারুল্লাহ হক জানান, মঙ্গলবার সকালে দণ্ডপ্রাপ্ত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

