AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঘাইছড়িতে ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ



বাঘাইছড়িতে ৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল (উফশী) আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়েস চাকমা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল মাবুদ এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, চলতি খরিপ-২ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উন্নত জাতের বীজ ও সুষম সার ব্যবহারের মাধ্যমে কৃষকেরা অধিক ফলন পাবেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা কৃষি বিভাগ জানায়, প্রত্যন্ত এলাকার প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে স্বচ্ছতার সঙ্গে এ কৃষি প্রণোদনা পৌঁছে দেওয়া হয়েছে। এ কর্মসূচি উপজেলার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!