AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে মাদক ও জুয়া বিরোধী র‍্যালী



জীবননগরে মাদক ও জুয়া বিরোধী র‍্যালী

যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়া অবক্ষয় রুখতে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামে বিক্ষোভ সমাবেশ, র‍্যালী ও গণজাগরণ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার বিকেলে মৃগমারী যুব সমাজ ও সচেতন জনতার ব্যানারে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে মাদক ও জুয়া বিরোধী র‍্যালী বের করা হয়। র‍্যালিতে দলমত নির্বিশেষে ৩ শতাধিক মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ। 

প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, মাদক ব্যবসায়ীর সংখ্যা আপনাদের চেয়ে বেশি না। আপনাদের সততার শক্তি আছে, সেই শক্তি দিয়ে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করতে হবে। আমাদের একার পক্ষে মাদক নির্মুল করা সম্ভব না। আপনারা সহযোগিতা করলে আমাদের কাজটা অনেক সহজ হবে। কে বা কারা আপনার এলাকায় মাদকের সাথে জড়িত আপনারা জানেন। আমরা সবসময় আপনাদের সাথে আছি। মাদকের বিষয়ে সঠিক তথ্য দিয়ে আমদের সহযোগিতা করবেন। আমরা আপনাদের সাথে নিয়ে আগামীর প্রজন্মকে সুন্দর ও বাসযোগ্য পৃথিবী উপহার হিতে পারি। ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আহাদ আলী, যুবসমাজের প্রতিনিধি ইমরান হোসেন, সবুজ হোসেন ও ইউসুফ আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সমাজে এখন মাদক একটা ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে যুবসমাজ মাদকের সাথে জড়িয়ে পড়ছে। মাদকের অর্থ যোগান দিতে অনেকেই খারাপ পথে নেমে পড়ছে। এতে সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে।

বাড়ছে পারিবারিক অশান্তি ও কলহ। আমাদের যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে সবাইকে সোচ্চার হতে হবে। এই গ্রামে কোন মাদকের অস্তিত্ব রাখা যাবে না। যারা মাদক ব্যবসা ও সেবন করে তাদেরকে ধরে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!