ঢাকার সাভারে জমিতে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে তিনজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার (২১ জুন) বিকেলের দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাভারের বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুরের পাঁচআনি পাড়ার বদ্দু বেপারীর ছেলে দ্বীন ইসলাম (৪৫), একই এলাকার মো. দুলাল (৬০) ও অজ্ঞাত আরেক বৃদ্ধ।
পুলিশ জানায়, বিকেলের দিকে বৃষ্টির সময় কৃষি জমিতে কাজ করছিলেন তারা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এছাড়া ক্ষেতের পাশে অবস্থান করা অপরজনও আহত হলে স্থানীয় হাসপাতালে নেওয়ার সময় তারও মৃত্যু হয়।
সাভার মডেল থানার ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, বিকেলে কুন্ডা এলাকায় কৃষি কাজ করার সময়ে বজ্রপাতে তিনজন কৃষকের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত করা হয়েছে, অপরজনের পরিচয় জানার চেষ্টা চলছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

