AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি ঢাকায় গ্রেফতার



রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি ঢাকায় গ্রেফতার

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আসলপাড়া গ্রামে মারিয়া জাহান মীম(১৬) নামে এক কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

এ  ঘটনায় মামলার আসামী স্বামী মাহিম (২০), শাশুড়ি মাহিনুর বেগম (৪০), অপর আসামী মোঃ দেলোয়ার হোসেন কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভার নবীনগর এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। রোববার) দুপুরে রামগতি থানা পুলিশের কাছে সোর্পদ করা হয় আসামীদের।

এ ব্যাপারে র‌্যাব-১১ নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের কমান্ডার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৯ জুন রামগতি উপজেলার আসলপাড়া গ্রামে এক কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। বিয়ের কাবিননামার টাকা ও পারিবারিক দ্বন্ধের জেরে স্বামীর বাড়িতে তার মৃত্যু হয়।

মীমের পরিবারের দাবি এটি আত্নহত্যা নয়, পরিকল্পিত হত্যাকান্ড। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় স্বামী, শশুর ও শাশুড়ি কে আসামী করে।

এ দিকে ঘটনার পর থেকে স্বামী মাহিম, শাশুড়ি মাহিনুর বেগম সহ সবাই পালিয়ে যায়।  র‌্য ব গোপন সংবাদ পেয়ে ঢাকা জেলার নবীনগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে স্বামী ও শাশুড়ি কে গ্রেফতার করে। পরে তাদের রামগতি থানা পুলিশের কাছে সোর্পদ করা হয় বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!